আসসালামুআলাইকুম।
আমি তারিক। একজন প্রবাসী বাংলাদেশি। অনলাইনে নানা রকম মজার, দু:খ, হাসি, প্রযুক্তি, চ্যাটিং, আড্ডা , ধর্ম রিলেটেড কাজের সাথে জড়িত। একটি ইনটারন্যাশনাশ সিকিউরিটি কম্পানিতে জব করি। জব এর পাশাপাশি যে সময়টা হাতে পাই, তা নিজের পরিবার, বন্ধুবান্ধব এবং ইন্টারনেটকে দিয়ে থাকি।
বাংলাদেশ থাকাকালিন সময় থেকেই আমার অনলাইনের প্রতি খুব বেশি আগ্রাহ ছিল। সেই সুবাধে ১৯৯৯ সালে প্রথম কম্পিউটার সাথে পরিচয় হয়, কি জাদুকরি এক যন্ত্র ছিল আমার কাছে কম্পিউটার, এখনো ঠিক সেই রকমই আছে।
ভালোবাসার মানুষটার কারণে দেশ থেকে, বিদেশ চলে গেলাম। সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করলাম, কিন্তু কম্পিউটারটা আর ভুলতে পারলাম না। দিন দিন এটার প্রতি ভালোবাসা আরো বাড়তে থাকল।
যখন আমার বন্ধুরা, পাশের মানুষগুলো পড়ালেখা নিয়ে অনেক বেশি ব্যস্ত, ঠিক সেই সময়টাতে ও আমি আমার ফ্রি সময়টা কম্পিউটার এবং ইন্টারনেটে কাটাতাম। ঘরে বসে থাকতে আমার সবথেকে বেশি ভালো লাগত। মানুষের দু:খে দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারতাম না।
এই আমি, শান্ত মানুষটাই হয়ে যেতাম অশান্ত। কত দিন, কত রাত মানুষের সমস্যাগুলে সমাধানের জন্য তাদের সাথে বাহিরে ছিলাম, সেটা বলে বুঝাতে পারব না। কত জায়গায় কত রকম আপবাদ শুনেছি, কত বাজে বাজে কথা শুনেছি, যার ফলে আমি আরো নিরপেক্ষভাবে আনন্দ করতে শিখেছি। কারো খোঁচামারা কথায় তখন আর আমার খারাপ লাগতো না। যখন এই দুনিয়ার সব মানুষগুলো ঘুমিয়ে যায়, তখন রাতের আধারে চলে যেতাম বিভিন্ন স্থান মানুষকে সাহায্যে করতে।
মানুষের সবরকম সমস্যা সমাধান করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু তাদের পাশে থাকতে বিন্দুমাত্র ভয় আমার হতো না, এবং সেটাই আমি করতাম সবসময়।
দুনিয়াতে ধর্ম, কর্মের জন্যইতো আসা, সেটা যদি একেবারে পালন না করি তাহলে সেটার দায় আমার, শুধুই আমার।
Tariqul Islam's Fun Page Keep life happy with worship