রহিম ও করিম একই ইউনিভার্সিটির স্টুডেন্ট।
রহিম খুবই বুদ্ধিমান, পড়ালেখায় ভালো। করিম সাধারণ মানের ছাত্র।
রাস্তায় দুজন একসাথে হাটছিলো। হঠাৎ তিনজন পুলিশ এসে তাদেরকে জিজ্ঞেস করলো তাদের নাম কি, তারা কি করে। রহিম তড়িৎ নিজের চেহারায় স্মার্ট ভাব এনে বললো- আমি রহিম। ইস্ট ওয়েস্টে বিবিএ ফিফথ সেমিস্টার। সাথে সাথেই পুলিশ তাকে পাকড়াও করে পাশে দাঁড়ানো পিকআপে তুলে নিলো।
এবার করিমের পালা। করিমের দিকে একজন পুলিশ তাকাতেই করিম চেহারায় রগচটা কিন্তু হাবাগোবা ভাব নিয়ে বললো- স্যার, আমার নাম করিম, আমি জাবালে নূর বাসের হেলপার। সাথে সাথেই একজন পুলিশ তাকে জড়িয়ে ধরে বলে উঠলো- ভাই আমার, আগে বলবি না? এই নে সিগারেট, ধরা। মনের সুথে টান দে। আর শোন মন্ত্রী মহোদয়ের সাথে দেখা হইলে আমার নামটা বলিস একটু। প্রমোশনটা আঁটকে আছে, সেটাও একটু বলিস….। উম্মা….. কত্তো কিউট একটা চেহারা…।
Tariqul Islam's Fun Page Keep life happy with worship