গ্লোবাল মেন্টরিং ইন্ডাস্ট্রি ও আমাদের অবস্থান।

আমার নিজের ও টিমের প্রয়োজনে ভাবলাম একটা স্টাডি করি যে মার্কেটে কত গুলো ড্রপশিপিং কোর্স আছে। মুলত টিম কে আপডেট করার জন্য আমি নিয়মিত কোর্স কিনে থাকি। এইটা আমার নিজেদের আপডেট করার একটা নিয়মিত প্রাক্টিস। শুধুমাত্র যে গুলো খুব ভাল করতেছে এবং একটা ভাল অবস্থানে আছে। সে গুলোকেই টার্গেট করছিলাম। গত দুই দিনে লিস্ট কাটসাট করে ইতিমধ্যে ৪০ এর মত হয়ে গেছে। ইউডেমির কোন কোর্স ও এনলিস্ট করি নাই। প্রাইস ৩৫-১২০০০ ডলার পর্যন্ত আছে। এর মধ্যে অনেক মেন্টর এক বছরে ১-৪ মিলিয়ন পর্যন্ত আয় করেছে কোর্স/মেন্টরিং থেকে। দুঃখজনক হইল ,পাকিস্তান থেকে একজন থাকলেও আমাদের দেশ থেকে একজন ও এই লিস্টে নাই। অথচ আমি জানি কমিউনিটি তে ভাল করতেছেন অনেকেই ।
হাতের কাছে ১৫-২০ জনের লিস্ট আছে শুধু মাত্র ক্রস বর্ডার ইকমে। তাহলে পুরো মার্কেট এর সাইজ কত বড় হতে পারে। ডিজাইন, মার্কেটিং, এস ই ও এবং অন্যান্য যায়গায় অনেক ভাল মেন্টর আছেন। মেন্টরিং ইন্ডাস্ট্রিতে আমাদের যারা লিজেন্ডারি আছেন, তাদের জয়েন করা উচিত। এবং বাংলাদেশি হিসেবে আমাদের সবাইকে তাদের কে প্রমোট করাও উচিত। সার্ভিস প্রোভাইডিং যেমন প্রফিটেবল ।মেন্টরিং কিন্ত কখনো কখনো আরো বেশি প্রফিটেবল। তবে হ্যা নামকা ওয়াস্তে জ্ঞান নিয়ে এই কাম করতে গেলে আকাম হইবার বহুল সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।
Courtesy: Abdullah Al Mamun(Mamun)

About Rajib Paul

Check Also

বৈবাহিক বন্ধন একটি লোভনীয় অফার!

বৈবাহিক বন্ধন একটি লোভনীয় অফার। আমরা একটু গভীরে চিন্তা করি, বিবাহ জীবনে যদি কোহ্যাবিটেশন অর্থাৎ …

3 comments

  1. স্ট্রেটেজি + মার্কেট রিসার্চ ২ টাই করা আছে , ইভেন প্রতিনিয়ত আপডেট করছি । বেসিকেলি আমার চেস্টা থাকে উইনিক কোন স্ট্রেটেজি নিয়ে কাজ করার তাই দেখা যায় মাসের ২০ দিন সুধু রিসার্চ আর চিন্তা করতেই সময় চলে যায় , লাস্ট ১০ দিন ইমপ্লিমেন্ট করি , আর রেজাল্ট আল্লাহর রহমতে খারাপ আসে না । মেন্টরিং ইনডাইরেক্টলি অনেককে দিয়েছি ফ্রী হিসেবে , ধরতে পারেন এক্সপেরিমেন্ট হিসেবে , প্রায় ৯৮% ভালো করছে । চেস্টা করি যেই প্রোডাক্ট এর চাহিদা বেশী , কিন্তু কমপিটিটর কম এমন কিছু করার, যেমনঃ আপনার বিজনেস ।    
    আরেকটি , জায়ান্ট মার্কেটার্স এর গ্রুপের আমার শেয়ারিং-কেয়ারিং গুলো দেখলেই বুঝতে পারবেন । অডিয়েন্স ধরে রাখার জন্য ভিন্নভাবে চিন্তা করি ।

    সেলস এর ক্ষেত্রেও সেইম স্ট্রেটেজি ফলো করার চেস্টা করি , সেলস নিয়ে কিছু এক্সমপল হিসেবে, যেমনঃ এমন কিছু উইনিক ফানেল বানিয়েছিলাম যা দিয়ে প্রায় ৫০কে ছুয়েছিলাম , এই টা সম্ভব হয়েছিলো সুধুমাত্র উইনিক স্ট্রেটেজির কারনে । প্রোডাক্ট প্রাইজও ছিলো মাত্র ১০ ডলার থেকে ৫০ ডলারের মধ্যে ।

    এই গুলো বলার কারন হচ্ছে , মেন্টরিং বলতে এমন কিছু আমি বুঝি যার সম্পর্কে অবশ্যয় অবশ্যয় আপনার প্রেক্টিক্যাল এক্সপেরিয়ান্স থাকা জরুরী । কিন্তু বর্তমানে মেক্সিমাম ই দেখা যায় অন্যের কোর্স করে বা মেন্টরশিপ নিয়ে কাজ করার পূর্বে সে নিজেই মেন্টর হয়ে যায় । ইভেন সুধু আমাদের দেশে না বাহিরের দেশেও এমন অনেকেই আছে । আমরা সুধু নিজের দেশ দেখি তাই নিজের দেশকেই গালাগালি করি ।

    আর মেন্টরশিপও একটা প্রোডাক্ট, একটি বিজনেস মডিউল । যা দিয়ে মিলিয়ন ডলার আর্ন সম্ভব । তাই এই মিলিয়ন ডলার ছুতে গেলে অবশ্যয় উইনিক কোন স্ট্রেটেজিতে এগিয়ে যেতে হবে, ইউনিক কোন প্রোডাক্ট চিন্তা করতে হবে, সেই জন্যই এখনও বসে আছি বিডিতেও ভালো কিছু সম্ভব যদি অনেস্টলি কাজ করা যায় । এমন কিছু প্লান আছে যা ইমপ্লিমেন্ট করলে মানুষ এমনিই হুমড়ি খেয়ে পড়বে কিন্তু এখনও পারফেক্ট সময় না, সময় হলেই নেমে যাবো ইনশা-আল্লাহ।

    Courtesy: Nazmul Hasan

  2. এই দেশে মেন্টরিং করা মানে সবাই ধরে নেয় হেতের কোন কাজকর্ম নাই তাই কোর্স সেল করে ইনকাম করে। ব্যক্তিগতভাবে মেন্টরিং করার খুবই ইচ্ছা মানে প্যাশনও ধরতে পারেন বাট পরিবেশ নেই বলে কোন উদ্যোগ নেওয়া হয় না

    • ভাই লোকাল মার্কেট কে ভুলে যান । গ্লোবাল এন্ডে চিন্তা করেন। আপনাদের একজন ক্লাইন্ট হিসেবে এত টুকু বলতে পারি যে আপনি বা আপনার টিম যদি কোন কোর্স লঞ্চ করেন। আজ অথবা কাল সেটা ভাল ভাবেই মার্কেটে খাবে। আর ভাই কোর্স কিন্ত প্রচুর ক্লাইন্ট ও আনে। এবং এর চাইতে ভাল ফানেল আর নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *