একদা গুগল বোকা ছিল । তখন ছিল ব্যাকলিংক এর যুগ। যে যেখান থেকে পারছে ব্যকলিংক নিল । আর ফলাফল হিসাবে রেংক পাইল । গুগল কালের বিবর্তনে একটু চালাক হইল । বলিল যে শুধু ব্যাকলিংক ফ্যাক্টর নহে বাচা ! হতে হবে তা রিলেভেন্ট।
.
শুনে জনগন কহিল এ আর এমন কি ? দেখ অনলাইন রাজ্যে কার কি বিষয়ে সাইট আছে ? লিস্ট কর মেইল কর টাকা অফার কর । লিংক না দিয়ে যাবে কই ?
.
গুগল পরিল মহা বিপদে । এবার কি করিবে উপায় । জারি করিল ফরমান, লিংক বেচা কেনা উভয়েই সমান অপরাধী। দিবে পেনাল্টি উভয়কে । কিন্তু আগে যাহা প্রকাশ্যে হত এখন হয় তা গোপনে । গুগল দেখিল বিষয়টা এত সোজা না অপরাধী ধরা । তাই চালু করিল রিপোর্ট অপশন । রিপোর্ট অপশন এখনো আছে এই লিংক ( https://www.google.com/webmasters/tools/paidlinks?pli=1) । তাতেও কি লাভ হয় ? তাই আসিল লিংক রেশিও এংকর টেক্সট ইত্যাদির ভ্যারিয়েশনে খোজার চেষ্টা। সেটাও বুদ্ধিমান জনগন গুগলকে বোকার রাজ্যে পাঠিয়ে দিল ।
.
এবার গুগল জোর দিল অন পেজে । বলিল টাইটেল ফ্যাক্টর , মেটা ফ্যাক্টর ( ডেস্ক্রিপশন নহে ) , সি টি আর ফ্যাক্টর । এইগুলা জানার পর আমি শুরু করিলাম গ্রে হেট। সিটি আর বাড়ানোর জন্য লাগাইলাম রোবট । কাজ হচ্ছে নিজেই কিওয়ার্ড দিয়ে সার্চ করিবে এরপর নিজেই আমার ওয়েব সাইটে ভিজিট করিবে। সেখানে কিছুক্ষন অবস্থান করিয়া অন্য পেজে যাইয়া বের হয়ে আসিবে। বছর খানেক খুব আরামে সাইট রেংক করাই ফেলিলাম । এক সময় দেখিলাম গুগল আসলে বুঝিতে পারিয়াছে কিছু । তাই আর রেংক দেয় না।
.
অন পেজ জোর দিলেও কন্টেন্টে তখন জোর এতটা দেই নি গুগল। এই দিকে এস ইও সিগন্যাল ল্যাব গ্রুপের কম্পিটিশনে একজন রোমান ভাষায় কন্টেন্ট দিয়ে হাই কম্পিটিটিভ একটা কিওয়ার্ড কে ইউ এস এ তে রেংক করাই ফেলিল । এইবার গুগল পরিল বিপদে । করিল ফর্ম স্পাম কন্টেন্ট রিপোর্টের । (https://www.google.com/webmasters/tools/spamreportform)
এই দিকে অন পেজ অফ পেজ বাদে গুগল খুজিল অন্য উপায় । হুকুম জারি করিল, আগামীতে টেকনিক্যাল এসইও হবে রেংকিং ফ্যাক্টর ।
(নোটঃ সব গুলা বিষয় এইভাবে সরাসরি না ঘটলেও ইন্ডিরেক্টলি এইভাবে ঘটতেছে । আমি আসলে গল্পের ছলে বুঝানোর ট্রাই করলাম )
.
জি এইটা নিশ্চিত, আগামীতে হয়ত রাজত্ব করবে । আসুন দেখি কি কি বিষয় আসলে সামনে রাজত্ব করতে পারে ।
১. WEB VITALs: ওয়েব ভাইটালসের কিছু অংশ অলরেডি গুগল ওয়েব কোর ভাইটালস নামে সার্চ ইঞ্জিনে যুক্ত করে দিয়েছে । তবে ওয়েব ভাইটালসের মুল প্রজেক্ট টা পাবেন https://github.com/GoogleChrome/web-vitals এখানে। কোর ওইয়েব ভাইটালসের অন্তর্ভুক্ত বিষয় গুলা হচ্ছে
- লে আউট শিফটিং টাইম (CLS)
- ফার্স্ট ইনপুট ডিলে ( FID)
- লার্জ কন্টেন্টফুল পেইন্ট ( LCP)
এছাড়া আরো আছে FID, TTFB ইত্যাদি । এই গুলা ওয়েব ভাইটালসের অংশ কিন্তু কোর ওয়েব ভাইটালসের না । আগামীতে এইগুলাও রেংকিং ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা আছে ।
- ২. স্ট্রাকচার্ড ডাটাঃ গত বছর থেকে গুগলের সার্চ কন্সোলে অনেক গুলা নতুন অপশন যুক্ত হচ্ছে নিশ্চয় খেয়াল করেছেন । যেমন লোগো , ব্রেডকাম্ব, এফ এ কিউ , জব পোষ্টিং ইত্যাদি। এছাড়া কোভিড-১৯ আমলে যুক্ত হয়েছে COV-19 বক্স সার্চ কন্সোলে। এখনো এইগুলা ভাল রেংকিং এ কাজ করে । আগামীতে আরো গুরুত্ব বাড়বে ।
- ৩. ফার্স্ট ইনপুট ডিলে ( FID) এর মুল নীতি হচ্ছে প্রথম দেখায় যারে ভাল লাগে সে ভাল । ওয়েবের ক্ষেত্রে প্রথম দেখা আসলে অনেক ধরনের। সাইটের ডিজাইন বা ভিজুয়াল জিনিস পত্র। রেস্পন্সিভ নেস , স্পীড । তবে গুগল এখন গুরুত্ব দিয়ে দেখছে ফার্স্ট ফোল্ডকে । কিছু পোষ্টে অপ্টিমাইজ করে টেস্ট করতে পারেন ফলাফল পজেটিভ আসবে। যদিও এফ আই ডি অন্য জিনিসকে বুঝায় ।
এইগুলা ছাড়াও গুগলের রিসেন্ট পেটেন্ট গুলা অনুসারে সার্পে বেশ কিছু চেঞ্জ এসেছে । রিসেন্ট প্যাটেন্ট গুলাতে যেগুলা দেখা যায়
- ১. ফিচার্ড স্নাইপেট কন্টেক্সট অনুসারে গুগল এডজাস্ট করতেছে । তার মানে দাড়াল ইউজারে কুয়েরির হাল্কা পাতলা চেঞ্জ আসলে ফিচার্ড স্নাইপেট ও চেঞ্জ আসতে পারে ।
- ২. যারা গুগল নিউজ নিয়ে কাজ করেন তারা হয়ত আগের মত নিউজের সুবিধাটা পাচ্ছেন না এই বছরের শেষ দিক থেকে। ইন্ডেক্সিং সুবিধাটা ঠিক মত থাকলেও আগের মত দ্রুত রেংক দেয় না । অনেক ক্ষেত্রে নরমালের চেয়েও কম রেংক হচ্ছে । কারন হচ্ছে গুগলের নিউ মেশিন লার্নিং এলগোরিদম।
- ৩. এফ এ কিউ এর ক্ষেত্রেও গুগল নতুন প্যাটেন্ট করেছে । খুব শীঘ্রই এফ এ কিতে চেঞ্জ আসতে যাচ্ছে হয়ত ইতোমধ্যে পরিবর্তন ও হয়েছে কিছু । পুরা জিনিস্টা পড়ার পর এখনো ১০০% বুঝতে না পারলেও যা বুঝেছি এখন সেটা ইউজার ভেদে ভিন্ন দেখাবে । আপনারা পড়তে চাইলে এই লিংক এ পড়তে পারেন https://patentscope.wipo.int/search/en/detail.jsf…
এক সময় একক ভাবে অনেক কিছু করা গেলেও এখন হয়ত সেটা সম্ভব না । কারন অনেক গুলা বিষয় আসলে মার্কেটারের হাতের উপর নাই । দরকার হবে মার্কেটার আর ডেভেলপারের যোগ সুত্র ।
আমি লিখতে অভ্যস্ত না । হঠাত ইচ্ছা হল লিখতে তাই লিখলাম । ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
.
ক্রেডিট: Meher Nigar.
Tariqul Islam's Fun Page Keep life happy with worship