গুগলের ডিএনএস ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত। আর গুগলের কোন সার্ভার বিডি তে না থাকায় ল্যাটেন্সি ক্লাউডফ্লেয়ার থেকে বেশি দেখায়। তবে গুগলের ডিএনএস সবচেয়ে বেশি রিচ। এদের সার্ভার থেকে সার্ভ করা আইপি দিয়েই ওয়েবসাইট বা বিভিন্ন কন্টেন্ট জিনিস লোড হয়। বিশ্বের প্রায় জিনিসই গুগল কে টার্গেট করেই রাউটিং সেট করে। আমি নিজেও প্রথমে ক্লাউডফ্লেয়ার ইউজ করতাম ডিএনেস ল্যাটেন্সি কম থাকলেও বিভিন্ন সাইট বা কন্টেন্টের ল্যাটেন্সি বেশি থাকতো। ডিএনএস সার্ভারে যে আইপি তে রাউট দিবে সেটিতেই ইন্টারনেট লোড দিবে। ইন্টারনেট এর প্রথম শর্তই হলো ডিএনএস সার্ভার থেকে উক্ত রিকোয়েস্ট এর আইপি জেনে নেওয়া। আর ক্লাউডফ্লেয়ার ইউজের ফলে অনেক সময় ক্যাশের কন্টেন্ট অন্য আইপিতে রাউট জনীত ইস্যু হতো। এতে জিজিসি, এফএনে মান খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ল্যাটেন্সি দিয়ে ডিএনএস সার্ভারের মান যাচাই করা যায় না। এর জন্যে প্র্যাক্টিক্যাল ট্রেসরাউট করে বুঝতে হবে, ক্লাউডফ্লেয়ার নাকি গুগল। অনেক সময় আমি সিসকো ডিএনএস ভালো পেতাম। বাট অপ্টিমাইজড সার্ভিস পেতাম না।
Tariqul Islam's Fun Page Keep life happy with worship