অনেক উদ্যোক্তারা বিশ্বাস করেন যে, শুরুতেই যেকোন উদ্যোগের সফলতার মাত্রা নির্ধারণ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোক্তার দক্ষতা এবং অভিজ্ঞতা। যাই হোক, তবে সর্বাধিক সফল উদ্যোক্তারা কিছু নির্দিষ্ট দক্ষতা প্রতিষ্ঠা করেছেন যা তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করেছে। একটি নতুন ব্যবসা শুরু করার জন্য এবং পরিচালনার জন্য আপনার অবশ্যই স্নায়ু এবং ধৈর্য দরকার। সাথে সাথে আপনাকে এই সাতটি গুরুত্বপূর্ণ দক্ষতা নিজের মধ্যে লালন করাতেও মনোযোগ দিতে হবে যা আপনার ভবিষ্যতের সাফল্যের ক্ষেত্রে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করবে।
১. উচ্চাকাঙ্ক্ষাঃ
যখন টিকে থাকা কঠিন হয়ে যায় তখন হাল ছেড়ে দেওয়া সহজ, তবে সবচেয়ে সফল উদ্যোক্তারা তাদের উচ্চাভিলাষী প্রকৃতির কারণে টিকে থাকে। তারা সফল হতে চায়, এবং তারা তাদের ছোট লক্ষ্যে পাথর পাথর করে ছোট ছোট মাইলফলক পৌঁছে সাফল্য অর্জন করে। আপনি যখন অত্যন্ত উচ্চাভিলাষী হন, আপনার কঠোর পরিশ্রম করার জন্য অভ্যন্তরীণ স্পৃহা থাকে এবং আপনার ব্যবসাকে সফল করতে যা যা লাগে তা করার জন্য আপনি প্রতিশ্রুতিবদ্ধ হতে পারেন। যে কাজ সাধারণভাবে সম্ভব সে কাজে আপনি সহজ এবং ছোট পন্থা গুলি সন্ধান করবেন না এবং কাজটি সঠিকভাবে সম্পাদন করার জন্য স্বেচ্ছাসেবক যথাসময়ে প্রস্তুত রাখবেন।
২. শেখার ইচ্ছাঃ
কিছু লোক ভেবে থাকেন যে কলেজ বিশ্ববিদ্যালয়য়ের গন্ডি পার হলেই বা বড় কোন প্রশংসা পত্র অর্জন করলেই শিক্ষাজীবনের পরিসমাপ্তি ঘটে। তবে বিষয়টি এমন নয়। শিক্ষা জীবনকাল ধরে চলমান একটি প্রক্রিয়া। প্রযুক্তির পরিবর্তনের ধারা, আপনার শিল্পের বিবর্তন, বিক্রয় প্রক্রিয়া এবং আরও অনেক বিষয় নিয়ে আপনাকে অবশ্যই ওয়াকেবহাল থাকতে হবে। সর্বদা নতুন জ্ঞান সন্ধান করুন। আরো বলা যেতে পারে, আপনার শিল্পের সাথে জড়িত সর্বাধিক সফল ব্যক্তিদের সন্ধান করুন এবং তাদের কাছে মতামত বা পরামর্শ চাইতে কখনো পিছপা হবেন না।
৩. শোনার ক্ষমতাঃ
আপনি কেবল দুর্দান্ত দল পরিচালনা করতে পারবেন না বা সন্তোষজনক গ্রাহক পরিষেবা সরবরাহ করতে পারবেন না যদি না আপনি দক্ষ যোগাযোগকারী হতে পারেন। যোগাযোগ একটি দ্বিমুখী রাস্তা। বাহ্যিকভাবে কার্যকর পদ্ধতিতে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই অপরপক্ষের প্রেরণা, আগ্রহ এবং আরও অনেক কিছুতে মনোযোগ দিতে হবে। আপনাকে অবশ্যই শারীরিক ভাষার মতো অ-মৌখিক সংকেত সম্পর্কে সচেতন হতে হবে। আত্নপ্রচারমূলক হিসাবে উপস্থিত হবেননা এবং আপনি যে অন্যের প্রতি যথেষ্ঠ সহায়ক এবং আগ্রহী তা দেখানোর চেষ্টা করুন। এভাবে সহযোগিতা জোরদার হতে পারে, অন্যকে আপনার লক্ষ্য নিয়ে উৎসাহিত করতে পারে এমনকি বাধাদানকারী উপাদান সৃষ্টির বদলে লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে।
৪. সৃজনশীলতাঃ
সবসময় একই রকম কর্মপন্থা অবলম্বন করতে থাকলে, আপনি সম্ভবত নতুন এবং উন্নততর ফলাফল উপভোগ করতে পারবেন না। কোন পন্থাটি সবচেয়ে ভাল কাজ করে তা খুঁজে পেতে আপনাকে অবশ্যই নিত্যনতুন জিনিস চেষ্টা করতে হবে। আপনাকে নিয়মিত নতুন অভিজ্ঞতা দিয়ে নিজেকে সমৃদ্ধ করতে হবে। এটি শুধুমাত্র অপরিচিত কারো সাথে কথা বলার বা ব্যক্তিগত আগ্রহের নেওয়ার মতো সাধারণ কিছু হতে পারে। এক একটি অভিজ্ঞতা এমন কিছু নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে, যা আগে কখনোই ছিলনা।
৫. দৃঢ়তা এবং আত্মবিশ্বাসঃ
কার্যকর যোগাযোগের জন্য যেমন শ্রবণশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাকে কখন আলাপচারিতার নিয়ন্ত্রণ নিতে হবে এবং আপনার মতামত এবং বিশ্বাসকে তুলে ধরতে হবে। আপনাকে অন্যদের যুক্তিসংগত দাবি এবং অনুরোধ শুনতেও হবে আবার কখন না বলতে হয় সেটাও আপনার জানতে হবে। আপনার আশেপাশের লোকদের কাছ থেকে শ্রদ্ধা ও বিশ্বাস অর্জনের জন্য খোলামেলা হওয়ার ব্যাপারে মনোযোগী হতে হবে। কোন বিশ্বাস আপনার ভিত্তি তা আপনাকে জানতে হবে এবং সেই বিশ্বাসের জন্য দাড়াতে হবে।
৬. অধ্যবসায়ঃ
যারাই সবচেয়ে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত, তারাই ভয়ানকভাবে পরাজয় এবং ব্যর্থতার মুখোমুখি হয়েছেন। পরিস্থিতির পরিণতি হিসাবে এই ঘটনাগুলি দেখার চেয়ে বরং তারা এই ঘটনাগুলিকে গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে নিয়েছে। তারা তাদের আশাবাদ এবং অধ্যবসায় বজায় রেখেছিল, তবে তারা সেই শিক্ষাকে ভবিষ্যতের প্রচেষ্টায় হিসাব নিকাশ করে পরিবর্তন করেছেন। মনে রাখবেন আপনি তখনই ব্যার্থ হয়ে যেন যখন আপনি চেষ্টা করা বন্ধ করে দেন। কেননা, অধ্যবসায় হচ্ছে সফলতার চাবিকাঠি।
৭. সাহস এবং ঝুঁকি গ্রহণঃ
আপনার সৃজনশীল শক্তিকে কাজে লাগাতে অবশ্যই আপনার দুর্দান্ত ধারণা এবং পরিকল্পনাগুলোকে কাজে লাগানোর সাহস থাকতে হবে। আপনার নিজের ধারণাগুলি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করার সময়, অজানা এবং অপরিচিত পদক্ষেপগুলো চেষ্টা করার সাহসও থাকতে হবে। জন বুরোর মতে, “লাফ দাও, জাল আসবে।”
জীবনে একটি সফল পথ খুজে পাওয়া খুব জটিল এবং সংকীর্ণ প্রক্রিয়া। নিজেদের প্রচেষ্টায় সফল হওয়ার জন্য অনেক উদ্যোক্তাকে দক্ষতা, বৈশিষ্ট্য এবং জ্ঞানের সঠিক সমন্বয় সাধনের জন্য অসংখ্য পদক্ষেপ নিতে হয়। আপনি যদি নিজের জীবনে এই বৈশিষ্ট্যগুলি লালন করতে দৃঢ় হন তবে আপনি ভবিষ্যতের উদ্যোগী প্রচেষ্টা দিয়ে আরও সাফল্য উপভোগ করতে পারবেন।
অনুবাদ: Noorshad Jahan Tithy
কপিরাইট: Sakil Malik
Tariqul Islam's Fun Page Keep life happy with worship