ভদ্রলোক একাই চিৎকার করে কথা বলে যাচ্ছেন। আশপাশের কাউকেই কোন কিছুু বলার সুযোগই দিচ্ছেন না। উনার দৃষ্টিতে গত দশবছরে বাংলাদেশে সরকারের বলার মতো একটা খারাপ কাজও নাই। উন্নয়ন থেকে শুরু করে পৃথিবীর তাবৎ ভালো কাজগুলো এই সময়ে শুধুমাত্র বাংলাদেশেই হয়েছে।
দুই একজন পাশ থেকে মিউ মিউ করে কিছু প্রসংগ তুলতেই তিনি তেড়ে মেড়ে ২০০১ থেকে ২০০৫ সালের বিভৎস সময়ের ফিরিস্তি টেনে মূহুর্তেই থামিয়ে দিয়ে আবারও গত দশবছরের স্তুতি গাওয়া শুরু করলেন।
এতক্ষণ একেবারেই চুপ থাকা একজন হঠাৎ করে কোন ভূমিকা ছাড়াই উনাকে বলে বসলো- আচ্ছা ভাই, আপনি কিছুদিন পর পর হুদাই কেন নতুন নতুন জামা কাপড় কেনেন নিজের জন্য? শুধু শুধু এই জামা কাপড়গুলো কিনে টাকা নষ্ট করার কোন মানে হয়?
ভদ্রলোক এই কথার কোন মর্মার্থ উদ্ধার করতে না পেরে জানতে চাইলো- মানে কি? অপ্রাসংগিকভাবে আমার জামা কাপড় কেনার বিষয়টা এখানে এভাবে তোলার মানে কি?
লোকটি একটু মুচকি হেসে উত্তর দিলো- না, মানে এতক্ষণ আপনার কথা শুনছিলাম তো। তাই মনে হলো আপনার তো জামা কাপড় পরা আর না পরা একই কথা। অভিধানে একটা শব্দ আছে দেখে নিয়েন- “দন্ত-ন হ্রস্য ই-কার ল-রেফ বর্গীয়-জ সংযুক্ত”
ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে হা করে থাকলেন। এতক্ষণে উনার মুখের খই ফোটা বন্ধ হয়ে গেলো…।
Tariqul Islam's Fun Page Keep life happy with worship
দারুন লেখেঝেন।
Spot on with this write-up, I seriously believe this web site needs a lot more attention. I’ll probably be returning to read more, thanks for the advice!
natural viagra