যদি রাত পোহালেই শোনা যেতো।

যদি রাত পোহালেই শোনা যেতো… গাইতে গাইতে সকাল বেলা ওয়াশরুমে ঢুকলাম দাঁত ব্রাশ করতে। গানের লিরিক নিয়ে ভাবতে ভাবতে অবচেতনে টুথব্রাশে পেস্ট না লাগিয়ে শেভিং রেজারে পেস্ট লাগিয়ে মুখে দিতেই টের পেলাম- সর্বনাশ!

ভাগ্যিস তেমন বড় কোন ক্ষতি হয় নি। শুধু একটু ঠোঁট কাটা গিয়েছে।

লোকজন অবশ্য আমাকে আগে থেকেই বলতো- আমার নাকি ঠোঁটকাটা স্বভাব। আজ তো সত্যি সত্যিই প্রমান পেলাম…।

About B@ngl@desh1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *