সম্ভাবনা কোনো যুক্তি নয়, সম্ভাবনা দিয়ে কোনো যুক্তি হয় না।
ধরুন, আমি ঘোষণা দিলাম, আজকে অনেক খাবার থেকে যাবে, কারণ রান্না এত বাজে হয়েছে যে, কেউ খাবে না। দেখা গেল আমার কথাই ঠিক। অনেক খাবার বেঁচে গেলো। এখন কেউ যদি দাবি করে যে, যদি খাবারগুলো সবাই ঠিকই খেত, তাহলে তো আমি বলতাম যে, সবাই আসলে জোর করে খেয়েছে। —এ ধরনের কথা শুনে মনে হবে, “তাইতো! ঠিক কথাই তো বলেছে। তার মানে নিশ্চয়ই রান্না ভালোই ছিল?” —এটা একটা ভুয়া-যুক্তি। মানুষ জোর করে খেত, নাকি খেত না, এই সম্ভাবনা কোনো যুক্তি নয়। এরকম সম্ভাবনার কথা বলে রান্না ভালোই ছিল এই দাবি কখনই করা যাবে না। বাস্তবতা হচ্ছে মানুষ খায়নি, সুতরাং রান্না বাজে হয়েছে।
যুক্তি দাঁড় করানো হয় বাস্তবতা, ফ্যাক্ট দিয়ে, সম্ভাবনা দিয়ে নয়। যেমন, আপনি যুক্তি দেখালেন যে, আজকে বৃষ্টি হয়েছে, তাই রাস্তা ভেজা থাকবে। এখন কেউ দাবি করলো যে, সুরায়েজের পানি বের হয়েও তো রাস্তা ভিজে থাকতে পারে। অনেকগুলো পানির ট্যাংক ফেটে পানি পরেও তো রাস্তা ভিজে থাকতে পারে। তখনও তো দাবি করবে যে বৃষ্টি হয়েছে?
—এভাবে ইসলাম বিদ্বেষী, নাস্তিকরা নানা ধরনের সম্ভাবনাকে যুক্তির মত করে উপস্থাপন করে মুসলিমদের ভড়কে দেয়। আমরা তাদের ভুয়া-যুক্তি শুনে ঘাবড়ে যাই। চিন্তা করি, “তাই তো! এরকমও তো হতে পারত? তখন কী হতো? হায়! হায়! ইসলাম কি তাহলে ভুল?”
Tariqul Islam's Fun Page Keep life happy with worship