আমার বুঝে আসে না, তোমরা বসে বসে করছো কি?

– আমার বুঝে আসে না, তোমরা বসে বসে করছো কি? রাস্তায় আন্দোলনরত বজ্জাত পোলাপাইনগুলারে পিটাইয়া হাড্ডিগুড্ডি ভাইঙ্গা দিচ্ছো না কেন? সবকিছু কি আমাকেই বলে দিতে হবে?
– ইয়োর অনার, এই ছোট ছোট, ফুটফুটে প্রায় দুধের শিশুগুলোর গায়ে লাঠি, গুলি চালাবো কি করে, দেখলেই তো মায়া লেগে যায়। আমারও তো প্রায় সমবয়সী একটা সন্তান আছে।
– দেখো, আমি ওসব মায়া টায়া বুঝি না। আমি একটাই বুঝি, সেটা হলো- যেই বজ্জাত পোলাপাইনগুলো আজ নির্ভয়ে রাস্তায় গাড়ি থামিয়ে ড্রাইভারদেরকে বলছে- ড্রাইভার তোমার লাইসেন্স কোথায়? লাইসেন্স না থাকলে গাড়ি থেকে নামো। গাড়ি যাবে না। সেই বজ্জাত ফাজিল পোলাপাইনগুলো যে দুইদিন পরই রাস্তায় দাঁড়াইয়া চিৎকার করে কইবো না- “সরকার তোমার লাইসেন্স কোথায়? লাইসেন্স না থাকলে গদি থেইকা নামো”। তখন কি হবে?
– ইয়োর অনার, তাও কিন্তু ঠিক।
– শাট আপ। শাহজাহান এর মতো দাঁত বাইর কইরা এমন ঠিক, ঠিক কইরো না। যা বলছি তা করো দ্রুত। একশনে যাও। দুধের শিশু টিশু বলে কিছু নেই, আমি কোন ধরণের আন্দোলন ফান্দোলন একদমই বরদাশত করবো না। দ্রুত একশনে যাও।
– ইয়োর অনার…. বলছিলাম কি, আমাদের আগেই কি হাতুড়ি বাহিনী নামবে? নাকি আমাদেরই সাথে একযোগে হাতুড়ি বাহিনী একশনে নামবে? (টুট….টুট… লাইনটা কেটে গেলো)

About B@ngl@desh1

Check Also

ফ্রিলান্সিং- মধ্যবিত্ত পরিবারের তরুনদের স্বপ্নভঙ্গের নতুন ভাইরাস।

ফ্রিলান্সিং- মধ্যবিত্ত পরিবারের তরুনদের স্বপ্নভঙ্গের নতুন ভাইরাস। দায়ী কে? . পুরো লেখাটি না পড়ে, আপনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *