আপনার ট্রেডলাইসেন্স কি বন্ধ করেছেন?

আপনি কি ব্যবসা বন্ধ করে দিয়েছেন? আপনার ট্রেডলাইসেন্স কি বন্ধ করেছেন?

দীর্ঘ ৫ বছরের অভিজ্ঞতায় দেখেছি প্রায় ৯৯% ব্যবসা বন্ধ হয়ার পর উদ্যোগতারা ট্রেডলাইসেন্স বন্ধ করে না বিড়ম্বনার কারনে। আসলে এটা বিড়ম্বনার না নিজেকে নিরাপদ রাখা। অনেকেই পরে করবেন বলে বন্ধ করে না, কিন্তু যখন ২-৩ বছর পর রিনিউ করতে যায় তখন জরিমানার ভয়ে আর রিনিউ না করে নতুন করে থাকে। তখন ও বন্ধ করে না, কারন তখন বন্ধ করতে গেলে আগের জরিমানা দিয়ে এরপর বন্ধ করতে হয়।

আমাদের অনেকেরই ধারনা কিছুই হবে না। এখন কিন্তু অনলাইনের যুগ। কিছুই বাদ যাবে না। একদিন দেখবেন পাহার সমান জরিমানা আপনার সামনে। কিন্তু চাইলেই একটি সহজ কাজের মাদ্ধমে এই জরিমানা এড়াতে পারেন।
অর্থবছরের মধ্যে একটি আবেদন লিখে সিটি কর্পোরেশনে জমা দিলেই কাজ শেষ। কোনো ফি এর প্রয়োজন নেই। এতে করে আপনি জরিমানা থেকে মুক্ত। এই অর্থবছরের আর মাত্র ১০ দিন বাকি। এখন জরিমানা দিবেন না বন্ধ করবেন দায়িত্ব আপনার। যেকোনো সাহায্যর জন্য আমাদের মেসেজ দিতে পারেন।
.
ফাহিম আকন
গ্রোথ এনালাইসিস
মি. কিপারস

About B@ngl@desh1

Check Also

ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল দাখিল করেছেন?

ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিল কারীদেরকে জানানো যাচ্ছে আগামী ৩০শে জুন ২০২১ আয়কর ২০২০-২০২১ বৎসর শেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *