“আর্থিং” – এ আর নতুন কি? কিন্তু রোমিও জুলিয়েটের প্রেমকাহিনীর মাধ্যমে একে জানা হয়েছে কি?
কি সেই গল্প?
ভালবাসা দিবসে জুলিয়েট একটি মনোরম পার্কে তার রোমিও এর জন্য অধীর আগ্রহে বসে আছে। এখন রোমিও তার বাসা থেকে নিজস্ব গাড়ি করে রওনা দিল। আজ চুটিয়ে প্রেম হবে। কিন্তু প্রকৃতি মনে হয় তা চায়না! পথিমধ্যে পড়ল বিশাল জ্যাম। তখন রোমিও একটি বিকল্প শটকার্ট রাস্তা ধরল যেটা অনেকরই অজানা। অবশেষে নির্দিষ্ট সময়েই রোমিও পৌঁছে গেল তার জুলিয়েটের কাছে। তারপর……….. বুঝতেই পারছেন😜
আর্থিং ক্যাবলের ব্যাপারটিও কিন্তু সেইম। যখন পাওয়ার সিস্টেমে ফল্ট দেখা দেয় তখন লিকেজ কারেন্ট প্রবাহিত হবে। এখন এই অতিরিক্ত কারেন্ট বের হবার পথ খুজে। আর সে কারণেই আর্থিং ক্যাবল নামক অল্প রোধবিশিষ্ট বিকল্প ক্যাবলের সুব্যবস্থা করা থাকে যেন বিদ্যুৎ মহাশয় খুব সহজেই এই পথ দিয়ে বেরিয়ে যেতে পারে আর গ্রাহকরা বৈদ্যুতিক শকজনিত দূর্ঘটনা থেকে রক্ষা পায়।
এখানে বিকল্প শটকার্ট রাস্তাটিকে আপনি আর্থিং ক্যাবলের সাথে তুলনা করতে পারেন এবং রোমিওকে আপনি লিকেজ কারেন্টের সাথে তুলনা করতে পারেন।
তবে নিউট্রালকে গ্রাউন্ডিং করার ব্যাপারটা আর আর্থিং কিন্তু একই ব্যাপার নয়। দুটোই ভূমিতে সংযোগ হয় বলে দুটোকেই আমরা এক ভেবে ভূল করে বসি। আর্থিং আর গ্রাউন্ডিং এর পার্থক্য নিয়ে মজাদার একটি আর্টিকেল শীঘ্রই আসছে।
শুধু সংজ্ঞা জানাটাই যথেষ্ট হবেনা, proper আর্থিং ক্যাবল সিলেকশন ফর্মূলা জানাটাও জরুরি। সঠিক আর্থিং ক্যাবল সিলেকশন এর জন্য রয়েছে একটি মজার ফর্মূলা।
এরকম গল্পে গল্পে বিভিন্ন মজার এবং থ্রিলিং কন্টেন্টঃ
আর্থিং ক্যাবল সিলেকশন ফর্মূলা, ইন্ডাস্ট্রিয়াল মোটর রিউইন্ডিং, তার বডিগার্ড MPCB, বাসবার সাইজ সিলেকশন, HT(11,33kV) লাইনের ক্যাবল সাইজ সিলেকশন, HT side ব্রেকার নির্বাচন, পিএফআই স্টেজ ক্যালকুলেশন, এক্সাইটেশন সিস্টেম তাও গল্পে গল্পে, মোটর নেইমপ্লেইট এর আদ্যপন্ত বিশ্লেষণ থাকছে আপনাদের জন্য আমার লিখা Ebook/3 ( ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা) বইতে।
.
আমার লিখা ৬টি ই-বুকঃ
📘ই-বুক ১ঃ ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ
📘ই-বুক ২ঃ সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত
📘ই-বুক ৩ঃ ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা
📘ই-বুক ৪ঃ পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা
📘ই-বুক ৫ঃ চায়ের আড্ডায় পি এল সি
📘ই-বুক ৬ঃ ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি
হাদিয়ার বিনিময়ে ৬টি ই-বুক পেতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা What’s app 01741994646।
ক্রেডিট: Iqbal Mahmood
Tariqul Islam's Fun Page Keep life happy with worship