এই মদ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? 

০১.
এই মদ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো?
– কেমন আর হতো? ক্রসফায়ারে তুই মইরা যাইতি।

০২.
বন্ধু তোমার মদের সাথীকে চিনে নিও…।
– হ, চিনে নিলে পরে পুলিশে ধরাইয়া দিয়া কমিশন খাওয়া যাইতো।

০৩.
বাবা কতোদিন, কতোদিন দেখি না তোমায়…।
– ওই বেটা, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তুই বাবা (ইয়াবা) রে দেখবি ক্যামনে? চুপ থাক, বিয়াদব কোথাকার।

০৪.
– তা, ছেলে কি করে?
– ছেলে মাশাল্লাহ, পড়ালেখা শ্যাষ করে এখন বাবার ব্যবসায় মনোযোগ দিচ্ছে।
– আস্তাগফিরুল্লাহ, একজন ইয়াবা ব্যাবসায়ীর লগে আমরা মাইয়া বিয়া দিমু না।

০৫.
হ্যালো… এমপি সাহেব কি অফিসে আছেন?
– নাহ, তিনি একটু আগে “মাদক নিয়ন্ত্রণ বদিদপ্তরে” গেছেন।

About B@ngl@desh1

Check Also

ফ্রিলান্সিং- মধ্যবিত্ত পরিবারের তরুনদের স্বপ্নভঙ্গের নতুন ভাইরাস।

ফ্রিলান্সিং- মধ্যবিত্ত পরিবারের তরুনদের স্বপ্নভঙ্গের নতুন ভাইরাস। দায়ী কে? . পুরো লেখাটি না পড়ে, আপনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *