বিকেল ৫ টায় শিল্পকলা একাডেমিতে বাঁশির ক্লাস করতে গেলাম আমি আর বন্ধু তানভীর।
ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ৬০/৭০ জন স্টুডেন্ট আর টিচারসহ সবাই প্রচন্ড গরমে অস্থির হয়ে পড়লো। ঘামে ভিজে একেবারে চুবচুব অবস্থা।
আমি তানভীরকে বললাম- এক কাজ করি, যে হারে গরম পড়ছে, আজ আমরা বাঁশিতে ফুঁ না দিয়ে একে অপরের গায়ে ফুঁ দেই। এই ফুঁয়ে সুর না উঠুক, অন্তত বেসুরো গরম থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে।
অবশেষে আমরা দুজন ক্লাস শেষ হওয়ার আগেই হাজিরা খাতায় উপস্থিতি নিশ্চিত করে একে অপরের গায়ে ফুঁ দিতে দিতে চলে এলাম।
বাসায় এসে বিটিভি চালু করার পর স্বস্তি ফিরে এলো। বিটিভির খবরে সারা শরীরে প্রশান্তি খেলে গেলো। সারাদেশে কোথাও কোন গরম নেই, সব আন্ডার কন্ট্রোল…..।
জয় বাংলা। ফুঁহ……………………।
Tariqul Islam's Fun Page Keep life happy with worship