সরকার মুক্ত পেশাজীবিদের আইডি কার্ড দিবে ( ফিল্যান্সার )।

সরকার মুক্ত পেশাজীবিদের আইডি কার্ড দিবে। এটা অনেকের অনেক ধরণের প্রতিক্রিয়া দেখাচ্ছেন। আমি একটু এই বিষয়টাকে লজিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করবো। সবচেয়ে বেশি যেই বিষয় নিয়া সবাই চিন্তিত সেটা হচ্ছে সরকার ট্যাক্স নিবে নিবন্ধনকারীদের থেকে। এইবার এই বিষয় নিয়ে আমি একটু বলি। বর্তমান সময়ে প্রায় সব মার্কেটপ্লেসেই আইডেন্টিটি ভ্যারিফিকেশন ছাড়া কাজ করা যায় না। অনেকে হয়ত কিছু মার্কেটপ্লেসে ভ্যারিফিকেশন ছাড়া কাজ করতেছেন। আমি নিজেও এখনো আমার ফাইভার ভ্যারিফিকেশন করি নাই। আচ্ছা মূল কথায় আসি। আমরা যখন মার্কেটপ্লেস গুলোতে নিজেদের আইডেন্টিটি ভ্যারিফিকেশন করি তখন সেখানে আমাদেরকে আমাদের গভার্নমেন্ট আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে ভ্যারিফিকেশন করি। যা আমাদের ন্যাশেনাল ডাটাবেজে সংরক্ষিত। এখন গভার্নমেন্ট যদি চায় আপওয়ার্কে বাংলাদেশের কয়জন লোক আর্নিং করতেছে সেই ডাটা আপওয়ার্ক থেকে সংগ্রহ করতে পারবে। এবং সেই ডাটা দিয়েও আপনাকে ট্যাক্সের আওতায় নিয়ে আসতে পারবে। এরকম করে সব মার্কেটপ্লেস থেকেই সরকার ডাটা সংগ্রহ করতে পারবে। সেক্ষেত্রে আপনি চাইলেও কিছু করতে পারবেন না আর আপনার কিছু করারো নেই।

এবার আসুন সরকার যে মুক্ত পেশাজীবীদের আইডি কার্ড দিবে অবশ্যই সেখানে সরকারের বড় কোন পরিকল্পনা আছে। এই আইডি কার্ডের প্রেক্ষিতে সরকার মুক্তপেশাজীবিদের কিছু ফেসেলিটিস দিবে। তার মধ্যে ব্যাংক লোন নিয়ে অনেকে হাঁসাহাঁসি করেছেন। যাক সেই বিষয় নিয়ে কথা নাই বলি। মূল কথা হচ্ছে আপনি চান বা না চান সরকার আপনার ডাটা কালেক্ট করা কোন ব্যাপারই না। তাহলে কেন আমরা শুধু শুধু নিজের আইডেন্টিটি নিবন্ধন না করে যেই এক্সট্রা ফেসিলিটিস দিবে সেগুলো গ্রহণ করবো না?

বিদ্রঃ এটা শুধুই আমার ব্যক্তিগত মতামত। অনেকের সাথে আমার মতের নাও মিল হইতে পারে।

 

ক্রেডিট: Shakil Arafath.

About Salahuddin Ahmed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *