আমাকে অনেকেই জিজ্ঞেস করেন কত ওয়াটের সোলার লাগাবে ?
.
আজ একটা ফর্মুলা বাতলে দিচ্ছি। তাতে আপনি নিজে নিজেই হিসাব করে বুঝতে পারবেন কত ওয়াটের সেটাপ দিতে হবে আপনাকে ।
.
ধরুন আপনি লোডশেডিং টাইমে ২টা ফ্যান, ২ টা লাইট, একটা ল্যাপটপ চালাবেন। তাহলে আপনার টোটাল লোড ফ্যান ৯০+৯০ (ফ্যান সাধারণত ৬৫-৯০ ওয়াট হয়ে থাকে। তবে আমারটা ৩৫ ওয়াট খায়। কমায় রাখলে আরও কম। লোড কত ওয়াট জানার জন্য এর গায়ে কত ওয়াট লেখা দেখে নিবেন), লাইট ৯+১৫, ল্যাপটপ ৭০ ওয়াট। তাইলে টোটাল লোড ২৭৪ ওয়াট/ঘণ্টা।
.
আপনার দিনে ৫ ঘণ্টা ব্যাকাপ লাগবে। তাইলে সারাদিনে মোট ব্যাকাপ লাগবে ১৩৭০ ওয়াট। এর সাথে ১০% কনভারসন লস যুক্ত হবে৷ মোট ১৫০৭ ওয়াট বা ১.৫ কিলোওয়াট। ২২০ ভোল্ট হিসাবে হয় ৬.৮৫ এম্পিয়ার। কিন্তু ব্যাকাপ যেহেতু ব্যাটারি থেকে যাবে আর ব্যাটারি ১২ ভোল্টের হয় তাই টোটাল লোডকে ১২ ভোল্ট দিয়ে ভাগ করে ডিসি এম্পিয়ার হিসেবে প্রকাশ করব ১৫০৭/১২=১২৫.৫ এম্পিয়ার। তাই সোলারে অন্তত ১৫০ এম্পিয়ার ব্যাটারি লাগবে।
.
আইপিএসে যেহেতু দ্রুত রিচার্জিং এর সুযোগ আছে তাই আরও ছোট ব্যাটারি হলেও হবে। তবে ছোট ব্যাটারি নিলে একটানা ৫ ঘণ্টা ব্যাকাপের দরকার হলে কুলাবে না।
এবার আসি ইনভার্টারে। একই সময়ে ফুল লোড ২৭৪ ওয়াট। ভাল মানের ৪০০ ওয়াটের ইনভার্টার দিয়েই চালাতে পারবেন। কিংবা ৭০০-৮০০ টাকায় চাইনিজ ১০০০ ওয়াটের ইনভার্টারও নিতে পারেন। এগুলো দিয়ে ২৭৪ ওয়াট দিব্যি চলবে। তবে যারা ভবিষ্যতে সোলার প্যানেলের সংখ্যা বাড়াবেন, ধীরে ধীরে গ্রিডের চাপ কমিয়ে দিতে চান তারা অন্তত ১ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হাইব্রিড ইনভার্টার নিবেন। এতে খরচ বেশি হলেও ভবিষ্যতে টাকা বাঁচাবে৷ আইপিএসের পাওয়ারও একই হবে।
.
বাকি থাকে সোলার প্যানেলের হিসাব। এটা বের করা সহজ। ৫ ঘণ্টা ব্যাকাপের জন্য আপনার বিদ্যুৎ লাগবে ১২ ভোল্ট হিসাবে ১২৫.৫ এম্পিয়ার। ১০০ ওয়াটের একটা সোলার প্যানেল থেকে সারাদিনে . ৫৫ কিলোওয়াট (৪৫.৮৩ এম্পিয়ার) বিদ্যুৎ পাওয়া যায়। ১২৫.৫ এম্পিয়ারের জন্য সোলার লাগবে ২৭৩ ওয়াট। আরও বাড়িয়ে ধরে ৩০০-৩২০ ওয়াট হলেই আরামে চলবে সব।
তাইলে মোট খরচ দাঁড়াচ্ছে ১৫০ এম্পিয়ার ব্যাটারি ১৫০০০, ইনভার্টার ১৫০০০, সোলার প্যানেল ৭৫০০। অন্যান্য খরচ মিলে ৪০০০০। একই ক্যাপাসিটির আইপিএস সেটাপ দিলে খরচ হবে ৩০০০০।
.
আমি এখানে সেম্পল হিসাব দেখিয়েছি। আপনি আপনার টোটাল লোড, কত ঘণ্টার জন্য লাগবে এসব হিসাব করে বুঝে নিন কতটুকু লাগবে। আমি যে হিসাব দিছি তাতে সব লোড একসাথে চালাতে পারবে। বাস্তবে কেউ একসাথে চালায় না। তখন আরও কম লাগবে।
.
যারা খরস্রোতা নদীর পাশে বাস করেন তারা ওয়াটার টারবাইন কিনে নিতে পারেন। ব্যাটারির ঝামেলা নাই। কয়েক কিলোওয়াট বিদ্যুৎ আরামেই পাবেন। টিভি, ফ্রিজ, ফ্যান, মোটর সবই চলবে। খরচও কম। যতক্ষণ স্রোত থাকবে ততক্ষণ বিদ্যুৎ আসতেই থাকবে।
.
ক্রেডিট: Masud Sarker Rana.
Tariqul Islam's Fun Page Keep life happy with worship