Cox’s Bazar ট্যুর প্ল্যান দুই (২) দিনের জন্য।

আমার ২ দিনের ট্যুর প্ল্যান ছিল নিম্নরূপ-
মূল কক্সবাজারে উল্লেখযোগ্য খাবারের প্লেস:
১) পউষীর – বাংলা আইটেম
২) ঝাউবন রেস্তোরার – বাংলা আইটেম
৩) হোটেল কল্লোলের – সন্ধ্যার পর লাইভ মিউজিকের সাথে খাওয়া।
৪) রূপসী বাংলা রেস্তোরা
৫) সাইমন/কক্স টুডের বুফে

মূল পয়েন্টে ঘুরাফেরার জায়গা:
১) Radiant Fish World (বাচ্চাদের জন্য, তপ্ত রৌদে বীচে যখন ঘুরাঘুরি কষ্ট হবে তেমন টাইমে এখানে ঘুরে সময়টা কাজে লাগানো যাবে)
২) কলাতলী বীচ (বিকেলে)
৩) সুগন্ধা বীচ (পড়ন্ত বিকেলে)

১ম দিন মূল পয়েন্টে ঘুরাফেরা পর্ব সেরে নেওয়া:
হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে পউষী/ঝাউবনে লাঞ্চ কমপ্লিট।

খেয়ে পাশের রোডেই (হাটা দূরত্ব) Radiant Fish World দেখে নেওয়া।

রৌদ কমে এলে কক্সবাজারের মূল বীচগুলো ঘুরে দেখা।
১) সুগন্ধা বীচ পয়েন্ট
২) কলাতলী বীচ
সন্ধ্যায় বীচের পাড়ের ভাল কোনো বার্বিকিউ রেস্তোরায় কোনো ফিশ বার্বিকিউর টেস্ট লুফে নেওয়া। ভাজা পোড়ার চাইতে কয়লায় পোড়া লাইভ বার্বিকিউ খেলে টেস্ট ভাল পাবেন। নিজে পছন্দমত মাছ চয়েজ করে দিবেন। ১ ঘন্টার মত সময় চলে যাবে এতে।

বার্বিকিউ পর্ব সেরে সন্ধ্যায় সুগন্ধা বীচ পয়েন্টের পাশের হকার্স মার্কেট থেকে বার্মিজ আচার, জুতা, হেড টুকটাক শপিং করে ফেলতে পারবেন।

এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডিনারের জন্য যেতে পারেন হোটেল কল্লোল কিংবা সেই পউষী বা ঝাউবন রেস্তোরাতে।
হোটেল কল্লোলে লাইভ মিউজিক চলে খাওয়া দাওয়ার পাশাপাশি। তবে সেটা তাদের বার্বিকিউ সেকশনে। এক্সট্রা কোনো চার্জ নেয়। খাওয়ার দাম দিলেই চলবে।

২য় দিনের প্ল্যান।
সকালে উঠে ব্রেকফাস্ট সেরে হোটেলে সুইমিং পুল থাকলে সুইমিং সেরে দুপুর ১১টা-১২টা নাগাদ বেরিয়ে পড়ুন।
সন্ধ্যা পর্যন্ত একটা টমটম রিজার্ভ করুন ইনানীর লাইনে যাওয়ার জন্য। সুগন্ধা পয়েন্ট থেকে ভাড়া ৮০০-১০০০ টাকা নিবে। লাস্ট পয়েন্ট পাটুয়ারটেক বলে নিবেন।
১) দরিয়ানগর প্যারাসেলিং পয়েন্ট
২) হিমছড়ি
৩) কাকড়া বীচ
৪) রেজুখাল কায়াকিং পয়েন্ট
৫) ইনানী বীচ
৬) পাটুয়ারটেক/পাথরটেক বীচ
৭) মিনি বান্দরবান

চলার পথে থেমে থেমে বিভিন্ন পয়েন্টগুলো দেখবেন। প্রয়োজনে গুগল ম্যাপের সাহায্য নিবেন।

এই রুটে জনপ্রিয় রেস্টুরেন্টগুলো হল-
১) Palongki Inani Restaurant (দুপুরের লাঞ্চ)
২) Sea Mount Beach Cafe (সন্ধ্যার নাস্তা)
৩) Sun Dancer Cafe (সন্ধ্যার নাস্তা)

এছাড়া কক্সবাজারে অন্যান্য দর্শনীয় স্থান হল-
১) মিনি বান্দরবান
২) রামুর বৌদ্ধ মন্দির
৩) টেকনাফ রোডে অবস্থিত টেকনাফ বীচ ইত্যাদি।
.
ক্রেডিট: Md Azad Hossain

About B@ngl@desh1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *