মুশকিল আশান থিওরি Root Cause Analysis (RCA)!

প্রত্যেকদিন আমাদের জীবনে কোন না কোন প্রব্লেম হয় ই হয়। হতে পারে তা আপনার পারিবারিক জীবনে বা ব্যবসা প্রতিষ্ঠানে। প্রব্লেম নাই এমন কোন মানুষ এই দুনিয়াতে অন্তত পাওয়া যাবে না আমি ১০০% শিওর। যেখানেই প্রব্লেম হোক না কেন আপনি কি সেই প্রব্লেম সলভ করতে পারেন? যদি পারেন তবে Hi5. আর যদি না পারেন তাহলে আপনার জন্য আশীর্বাদ স্বরুপ Root Cause Analysis থিওরি টি নিয়ে আজকে আমি হাজির হয়েছি জনাব!
 
সত্য বলতে কি আমরা মেক্সিমাম মানুষ ই সেই প্রব্লেম সত্যিকার অর্থে সলভ করতে পারি না। কেননা আমরা সেই প্রব্লেম এর গোড়াতেই যেতে পারি না। কে কে টাইটানিক মুভি টা দেখেছেন? অলমোস্ট সবাই তাই না? বলতে পারবেন টাইটানিক কেন ডুবেছিল? কারণটা হল টাইটানিকের নাবিক কল্পনা ও করতে পারেনি যত টুকু বরফ সে পানির উপর দেখেছে তার ৯ ভাগ বরফ পানির নিচে লুকিয়ে রয়েছে। এটা কে বলে Iceberg Theory। অর্থাৎ সমুদ্রে যতটুকু বরফ উপরে দেখা যায় তার আরো নয় ভাগ নিচে থাকে যা দৃশ্যমান নয়। অনেকটা আমাদের জীবনে ঘটে যাওয়া প্রব্লেম গুলোর মতই। আসুন একটা উদাহরণ দিয়ে ধারণাটা পরিষ্কার করা যাক।
ধরুন, যদি কোন ম্যানেজার দেখে যে তার কোন এম্প্লয়ী কারখানার ফ্লোরে কাঠের গুড়ো ফেলেছে, তবে Root Cause Analysis Theory না জানা ম্যানেজার সেই এম্প্লয়ী কে ডেকে বকাঝকা করে ফ্লোর পরিস্কার করার আদেশ দিবেন। কিন্তু সে যদি জানে কিভাবে Root Cause Analysis করতে হয় তবে সে প্রশ্ন করবে কেন তুমি ফ্লোর এ ডাস্ট ফেললে। এম্প্লয়ী উত্তর দিবে, কারণ ফ্লোর স্লিপারি ছিল। তিনি আবার প্রশ্ন করবেন কেন ফ্লোর স্লিপারি ছিল? উত্তর আসবে ফ্লোর এ তেল পরে আছে। আবার তিনি প্রশ্ন করবেন কেন ফ্লোর এ তেল পড়ে আছে? উত্তর আসল কারন মেশিন লিক হয়ে আছে। আরেকবার তিনি প্রশ্ন করলেন মেশিন লিক হবার কারন কি? উত্তর আসতে পারে মেশিন এর ভিতর তেল এর ট্যাংক এ ফাটল দেখা দিয়েছে বা রাবার লাইনিং কাজ করছে না।
এই উদাহরন শুরু হয়েছিল ফ্লোর এ পরে থাকা ডাস্ট থেকে। যেটা মূলত আসল প্রব্লেম না। আসল প্রব্লেম হল মেশিন এর ত্রুটি। কিন্তু ম্যানেজার যদি ডাস্ট কেই প্রব্লেম মনে করে নিতেন তাইলে এরকম প্রব্লেম তাদের প্রতিষ্ঠানে প্রতিদিন হতেই থাকত।
আর এভাবে Why দিয়ে যে কোন প্রব্লেম কে ৫ বার প্রশ্ন করার নাম ই হল Root Cause Analysis. এরপর আরেকটি পর্বে Root Cause Analysis 5 Whys নিয়ে বিশদ আলোচনা করবো। এই Root Cause Analysis Theory এপ্লাই করে সবাই যার যার প্রব্লেম গুলো আরো ভালো ভাবে সলভ করতে পারবেন বলে আশা রাখছি।
সো ফাইন্ড আউট প্রব্লেমস এন্ড ডু প্রব্লেম সলভিং। ওহ আচ্ছা প্রব্লেম সলভিং এর চেয়ে প্রব্লেম ফাইন্ডিং কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ভুলবেন না যেন। আজকের পোষ্টটি মূলত প্রব্লেম ফাইন্ডিং বেজড। নেক্সট এ প্রব্লেম সলভিং নিয়েও একটা পোষ্ট করবো ইনশাআল্লাহ। সবার জন্য শুভ কামনা। দেখা হবে বিজয়ে!
Happy Problem Finding. Happy Problem Solving.

Credit: Ron Mahenur.

About B@ngl@desh1

Check Also

বাজারের নকল বা ক্লোন করা মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১ আগস্ট।

বাজারের নকল বা ক্লোন করা মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টিটি) যাচাই কার্যক্রম শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *