ছেঁড়া টাকা আর সবার মত গোপনে চালিয়ে না দিয়ে বলে ফেলুন, টাকাটা ছেঁড়া আছে, দেখুন তো চালানো যায় কিনা ? এভাবে কাউকে বললে সে সাধ্যমত চেষ্টা করে টাকাটা চালানো যায় কিনা। এতে করে একটা বড় মিথ্যা আর প্রতারণা থেকে বাঁচা যায় ।
.
ফকিরকে দেওয়ার মতো পকেটে টাকা না থাকলে অন্তত তাকে একটা সালাম দিয়ে দিন । সালাম একটা উত্তম দোয়া। আর এতে করে আপনি সদকার সওয়াবটাও পেয়ে গেলেন বিনে পয়সায়।
.
আপনার সন্তানের সাথে দুষ্টুমি ছলেও মিথ্যা বলবেন না। কখনো ধোঁকা দিবেন না । প্রতিশ্রুতি রক্ষা করবেন । না পারলে ওকে বলবেন ‘আমি কথাটা রাখতে পারিনি ক্ষমা করো’। দেখবেন অদ্ভুত সুন্দর হাসি দিয়ে তৃপ্তি নিয়ে আপনাকে জড়িয়ে ধরে বলবে ‘বাবা আমি কিছু মনে করিনি ।’ যেটা অনেক সময় অনেক কিছু দিয়েও সন্তানের কাছ থেকে পাওয়া যায় না । আল্লাহর রসূল (সা:) সন্তানের সাথে এমনটাই করতে বলেছেন আমাদের ।
.
অনেক বছরের দাম্পত্য জীবন, তাতে কি ? আপনার জীবনসঙ্গিনীকে হুট করে ব্যস্ততা থামিয়ে অবাক করে দিয়ে বলে ফেলুন ‘আজ তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে’ । একজন প্রকৃত ঈমানদার নিজের প্রিয় মানুষটার কাছে সর্বোত্তম মানুষ।
.
কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন । খুব সুন্দর করে হেসে বলবেন ‘আল্লাহ খুব ভালো রেখেছেন আমাকে ।’ আমরা এভাবে কেউ বলি না । আপনি যদি এভাবে জবাব দেন, তবে লোকজন ধরে নেবে যে আপনার বোধ হয় ব্যবসা ভালোই হচ্ছে, টাকা ভালোই ইনকাম হচ্ছে । অথচ আপনার সুস্থতা কোটি টাকার চেয়েও দামি ।
.
বেছে বেছে শুধু ভালো টা না উঠিয়ে, দোকানিকে বলুন, ভাই আপনি আপনার খুশি মতো উঠিয়ে দিন । দেখবেন ও খুশি হয়ে আপনাকে ভালোটাই উঠিয়ে দিচ্ছে । আর আমরা সবাই যদি শুধু ভালটাই উঠাই, তাহলে খারাপটা কে নেবে ?
.
সব সময় জিতে গিয়ে লাভ নেই, কখনো কখনো হেরে যাওয়াতেও আনন্দ আছে ।
.
দিন শেষে রাতের আঁধারে রয়ে যাওয়া উচ্ছিষ্ট সবজিগুলো কিছু মানুষ অল্প দামে কেনার অপেক্ষায় থাকে ।
.
আপনি-আমি সে উচ্ছিষ্টদের দলে না, অসুস্থও না । প্রতিদিন ঘুমানোর আগে শুধু এজন্য দু রাকাত নামাজ বাড়তি পড়া উচিত ।
.
তোমরা খুব অল্পই শোকর কর । (সুরা মুলক :২৩)
.
ক্রেডিট: MD Mustafizur Rahman Khan.
Tariqul Islam's Fun Page Keep life happy with worship