মার্কেটিং এর হামাগুড়ি থেকে হাটতে শিখা।

মার্কেটিং কাকে বলে? সাধারণ একটা আলোচনার প্রকাশ, লিখে বুঝানোর চেষ্ট করা হলো।
.
মার্কেটিং কথাটির সাথে আমরা মোটামোটি সবাই পরিচিত। মার্কেটিং কথা শুনতেই আমাদের মনে পড়ে যায় পূজার অথবা ঈদের মার্কেটিং। কিন্তু বাস্তবে মার্কেটিং শব্দটি কিছুটা ভিন্ন অর্থ বহন করে। সহজ ভাষায় একটি পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে জনগণের মধ্যে উক্ত পণ্য বা সেবাকে উপস্থাপনই হলো মার্কেটিং। উদাহরণ স্বরুপ বলা যায়:-
আমরা বাজারে গেলে অনেক সময়ই আমরা শুনতে পাই “দেইক্কা লন বাইচ্ছা লন একশো একশো একদাম একশো!!” অনেক সময় কিছু কিনার আগ্রহ না থাকলেও আমরা আগ্রহের বশে ঘুরে দেখে আসি আবার কোন কোন সময় একশো খরচও করে ফেলি(একশো বললে কম হয়ে যাবে আরও বেশিই খরচ হয়ে যায়!)। এই যে দোকানির উপস্থাপনায় আমাদের আকৃষ্ট করাটাই হলো তার মার্কেটিং।
.
ত্রিশ-চল্লিশ বছর পূর্বে কোন একটি পণ্য বা সেবা মানুষের কাছে পৌছে বাজারে বাজারে গিয়ে ঢোল পিটিয়ে বিচিত্র ছন্দে সেই সেবা বা পণ্যের কথা বলা হতো (এখনও হয়তোবা কোন কোন গ্রামে এই ব্যবস্থা দেখা যেতে পারে!)। এই ধরনের মার্কেটিং কে বলা হয় এন্যালগ মার্কেটিং।
.
আবার ধরুন আপনি ইউটিউবে নতুন মুভি দেখছেন। যেই না হিরোর এন্ট্রি হবে একটা জুতার এ্যাড শুরু হয়ে গেলো! অথবা গুগলে টি-শার্ট লিখে সার্চ করলেন আপনার প্রয়োজনীয় ওয়েবসাইটের পাশাপাশি দেখলেন টি-শার্টের কয়েকটা এ্যাডও চলে এসেছে। এই ধরনের মার্কেটিং কে বলা হয় ডিজিটাল মার্কেটিং
.
বর্তমান সময়ে যে ধরনের মার্কেটিং পদ্ধতি ব্যবহৃত হচ্ছে ত্রিশ-চল্লিশ বছর পূর্বে তা ছিল কল্পনারও বাইরে। দিন দিন মার্কেটিং এর পদ্ধতিতে আসছে নতুনত্ব। তাহলে মনের মধ্যে এমন প্রশ্ন জাগতেই পারে যে আগামী ত্রিশ চল্লিশ বছরে মার্কেটিং স্ট্রাটেজির আরও কি পরিমান ডেভেলাপমেন্ট হতে পারে!
.
ক্রেডিট: Protik Dh.

About আবেদিন খান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *