হোস্টিং কপিরাইট কনটেন্ট ও ইলিগ্যাল অ্যাক্টিভিটি।

আপনি একজন হোস্টিং ব্যবহারকারী হিসেবে, কপিরাইট কনটেন্ট ও ইলিগ্যাল টাইপের অ্যাক্টিভিটি যদি হোস্টিং সার্ভিসে হোস্ট করেন। তাহলে জেনে রাখুন আপনার হোস্টিং সার্ভিস সাসপেন্ড হবেই।

আর এই বিষয়েগুলো নিয়ে হোস্টিং প্রোভাইডার এর সাথে রাগ দেখানো বন্ধ করুন।

মাথা ঠান্ডা করে, আমার কথাগুলো দয়া করে মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করুন।

ধরুন আপনি একটি হোস্টিং প্রোভাইডার এর কাছ থেকে শেয়ার্ড হোস্টিং সার্ভিস নিয়েছেন।

হোস্টিং প্রোভাইডার একটি ডেডিকেটেড সার্ভার থেকে ২০০- ৫০০+ জন পর্যন্ত কাস্টমারকে শেয়ার্ড হোস্টিং সার্ভিস দিতে পারে।

ধরে নিলাম একটি ডেডিকেটেড সার্ভার থেকে ২০০ জন কাস্টমারকে শেয়ার্ড হোস্টিং দিয়েছে, তার ভিতর আপনিও এক জন।

এখন যদি আপনার সাইটে আপনি কপিরাইট রিলেটেড কনটেন্ট রাখেন। আর কনটেন্ট এর আসল মালিক যদি ডাটা সেন্টারের কাছে কপিরাইট ক্লেইম করে।

তখন ডাটা সেন্টার থেকে এই বিষয়ে নোটিশ দিবে হোস্টিং প্রোভাইডার এর কাছে। হোস্টিং প্রোভাইডার পদক্ষেপ না নিলে পুরো সার্ভার ডাটা সেন্টার থেকে ডাউন করে রাখবে।

এখন আপনার জন্য সার্ভার ডাউন হলে, বাকি ১৯৯ জন কাস্টমার সমস্যায় পড়বে। এই ১৯৯ জন কাস্টমার কি হোস্টিং প্রোভাইডারকে ছেড়ে কথা বলবে? এই প্রশ্নের উত্তর কি আছে আপনার কাছে?

জেনে রাখুন কপিরাইট আইন খুবই কঠিন। এটার জন্য আদালত পর্যন্ত যেতে হতে পারে, দীর্ঘমেয়াদি আইনগত ঝামেলায় জড়িয়ে যেতে পারেন।

এছাড়াও ইলিগ্যাল টাইপের কার্যক্রম যদি করেন। তাহলে অনেক বড় ধরনের আইনগত ঝামেলায় পড়ে যেতে পারেন।

আপনার ইলিগ্যাল কার্যক্রমের জন্য যদি হোস্টিং প্রোভাইডার এর কাছে সরকারি আইনগত সংস্থা থেকে রিপোর্ট যায়। তাহলে আপনার ওয়েবসাইট ডাউন করতে হোস্টিং প্রোভাইডার বাধ্য।

নোটঃ আপনি কাস্টমার হিসেবে সাসপেন্ড এর নোটিশ পাওয়ার অবশ্যই দাবিদার। সাসপেন্ড করলেও হোস্টিং প্রোভাইডার অবশ্যই আপনার সাইটের ব্যাকআপ ফাইল দিয়ে দিবে।

পরামর্শঃ কোন কনটেন্ট কপি করার আগে অবশ্যই অনুমোদন নিয়ে নিবেন। অনুমতি ছাড়া কারো কনটেন্ট কপি করতে যাবেন না।

কপি করে বেশিদূর এগোতে পারবেন না। নিজের সৃজনশীল মেধা কাজে লাগিয়ে কাজ করুন। ইনশাআল্লাহ সফলতা পাবেন।

আপনারা সবাই ভালো থাকুন। সৎ ভাবে বাঁচার চেষ্টা করুন। তাহলে ইনশাআল্লাহ জীবনটা অনেক সুন্দর হবে।
.
ক্রেডিট: Chayan Molla

About Salahuddin Ahmed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *