ফিচার

নুপুরের দাম হাজার টাকা

নুপুরের দাম হাজার টাকা, তার স্থান কিন্তু পায়ে,আর দুই টাকার টিপপ স্থান কপালে। ইতিহাস স্বাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিপড়া ও ছাড়েনা। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, বাঁকা …

Read More »

সকালবেলা ক্লাস ফাইভে পড়ুয়া ভাতিজারে জিগাইলাম- কি ব্যাপার, স্কুলে যাবা না? 

সকালবেলা ক্লাস ফাইভে পড়ুয়া ভাতিজারে জিগাইলাম- কি ব্যাপার, স্কুলে যাবা না? ভাতিজা বললো- না, যাবো না। আজ স্কুলের সবাই ১১টা থেকে রাস্তায় আন্দোলন করতে যাবে। – তোমাদেরকে যেতে বলে নাই? – বলেছে। – তো, তুমি যাবা না ছাত্রদের আন্দোলনে? – নাহ্। – ওমা, সে কী, কেন যাবা না? এটাতো অধিকার …

Read More »

ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো

ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো- ইনডিয়ার নির্বাচনে মোদী ইলেকটেড হবে, নাকি সোনিয়া ইলেকটেড হবে। কে ক্ষমতায় আসলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামীলীগ লাভবান হবে নাকি বিএনপি লাভবান হবে, তা নিয়ে বাংলার ফেইসবুকারগণ কিছুদিন চরম উত্তেজিত ছিলো। আজ দেখতেছি- পাকিস্তানের ইলেকশনে ইমরান ইলেকটেড হবে, নাকি নওয়াজের দল ইলেকটেড হবে, কিংবা পাশার দান কি জারদারি আর …

Read More »

জয় বাংলা। ফুঁহ

বিকেল ৫ টায় শিল্পকলা একাডেমিতে বাঁশির ক্লাস করতে গেলাম আমি আর বন্ধু তানভীর। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ৬০/৭০ জন স্টুডেন্ট আর টিচারসহ সবাই প্রচন্ড গরমে অস্থির হয়ে পড়লো। ঘামে ভিজে একেবারে চুবচুব অবস্থা। আমি তানভীরকে বললাম- এক কাজ করি, যে হারে গরম পড়ছে, আজ আমরা বাঁশিতে ফুঁ না দিয়ে …

Read More »

সোনার মধ্যেইতো সমস্যা।

সাংবাদিক কইলো- বাংলাদেশ ব্যাংক এর সোনায় সমস্যা আছে। বাংলাদেশ ব্যাংক কইলো- সাংবাদিকের শোনায় সমস্যা আছে। আমজনতা কইলো- সোনা শোনা সোনা, লোকে বলে শো না…।

Read More »

প্র্যাকটিস করছি

“আগামীতে দ্যাশে কোন গ্রাম থাকবে না, সব শহর হইয়া যাইবো। আর তারপর দ্যাশে কোন শহর থাকবো না, শহরগুলি সব একেকটা দ্যাশ হইয়া যাইবো…। ” …না, মানে এক বন্ধু পাবনায় যাইতে কইছিলো তো, তাই যাওয়ার আগে সেখানে গিয়ে কি বলবো সেটা প্র্যাকটিস করছি…।

Read More »

এক আত্মীয়ের বিয়ের ব্যাপারে নামকরা এক ঘটকের অফিসে গিয়ে দেখি সেখানে কেউ নেই।

এক আত্মীয়ের বিয়ের ব্যাপারে নামকরা এক ঘটকের অফিসে গিয়ে দেখি সেখানে কেউ নেই। এক মুচি বসে বসে জুতা কালি করছে। ঘটক সাহেব কোথায় জিজ্ঞেস করতেই সেই মুচি একগাল হেসে জানালো- সে নিজেই ঘটক। কি করতে হবে জানতে চাইলো? আমরা চোখ কপালে তুলে জানতে চাইলাম- আপনিই ঘটক? – জ্বি, আমিই ঘটক। …

Read More »

হুমায়ুনের সাথে কিছু সময় অথবা একজন লাজুক মানুষের পঞ্চমীর চাঁদ…..।

কাল সারারাত আমার রুমে অবিকল হুমায়ুন জবুথবু হয়ে জানালার বাইরের দিকে তাকিয়ে বসেছিলেন….। গায়ে ধবধবে সাদা পানজাবি। তাঁকে এই প্রথম সাদা পানজাবীতে দেখলাম। সাথে সোনালী ফ্রেমের চশমায় ভালই মানিয়েছে। মনে মনে তিনি বিড়বিড় করে কি যেন বলে যাচ্ছিলেন……ভাঙ্গা ভাঙ্গা শব্দগুলো মাঝে মাঝেই আমার কানে আসছে…..”জোস্না”…..”চান্নিপসর”….”মেঘের উপর বাড়ি”…..”পঞ্চমীর চাঁদ”….আরো কি কি …

Read More »

এই মদ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? 

০১. এই মদ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? – কেমন আর হতো? ক্রসফায়ারে তুই মইরা যাইতি। ০২. বন্ধু তোমার মদের সাথীকে চিনে নিও…। – হ, চিনে নিলে পরে পুলিশে ধরাইয়া দিয়া কমিশন খাওয়া যাইতো। ০৩. বাবা কতোদিন, কতোদিন দেখি না তোমায়…। – ওই বেটা, মাদকাসক্ত …

Read More »

জয় আলেম সমাজ।

একদিকে আপনাদের গায়ে মল ঢেলে ভিডিও করা হচ্ছে, আর অন্যদিকে আপনারা আছেন রমজানে কোনদিন কার বাড়িতে ইফতার করবেন সে তালিকা তৈরীতে ব্যাস্ত। বাহ্………। জয় আলেম সমাজ।

Read More »