এক দল পাবেন- এরা অভাবে ইফতার করতে পারে না ( অথচ ইন্টারনেট,এন্ড্রোয়েড সব ইউজ করে)। অমুক এলাকায় আছেন, তমুক এলাকায় আছেন, কাছাকাছি কেউ যদি দয়া করে একটু ইফতার করায়। এদের মূল টার্গেট আমি আপনি না, যারা একটু সহজ সরল তাদের থেকে কৌশলে বিকাশে ইফতারির টাকা নেয়া।
আরেক দল পাবেন- এদের মাদ্রাসায় কোরআন শরিফ লাগবে। আপনি নিজে কিনে দিয়ে আসা বা কুরিয়ারে পাঠানোর ও সুযোগ আছে! এদের টার্গেট আমি আপনি না, দানের নিয়ত আছে অথচ ব্যাস্ততা বা সময়ের জন্য স্ব-শরীরে যারা এসে কোরআন দিতে পারবে না তাদের থেকে কৌশলে বিকাশে কোরআন কেনার জন্য টাকা নেয়া। এদের মাদ্রাসায় আপনি গেলে ছোট ছোট বাচ্চা ছাত্র পাবেন। কোমলমতি বাচ্চা গুলো আসলে প্রোডাক্ট। ওদের শো করেই ১০ জন দানশীল ব্যাক্তির মধ্যে ৮ জন থেকে কোরআন আর বাকী ২ জন থেকে টাকা নেয়া হয়।
আরেকদল আছে- এরা আপনাকে ম্যাসেঞ্জারে ভয়েস দেবে, পাশে বাচ্ছাদের কোরআন পড়ার প্রচুর সাউন্ড শুনতে পাবেন। ভয়েসের শুরুতে লম্বা করে সালাম দিবে। এই ম্যাসেজ মূলত সবাই কে মাল্টি ফরোয়ার্ড দেয়। পরক্ষণেই আপনি ভিডিও কল দেন। বিশ্বাস করেন ভয়েসে যত শব্দ শুনেছেন তার ১০ ভাগের এক ভাগ ও ছাত্র পাবেন না, ওরা তখন খেতে গেছে, নামাযে গেছে বলে আপনাকে বুঝ দেয়া হবে। আর আপনি সহজ সরল হলে ওদের ট্র্যাপে পা দিয়েছেন।
আরেক দল পাবেন- করোণার আগে অনেক সচ্ছল ছিলো, করোণার পর থেকে স্বামীর চাকুরী চলে গেছে। করোণায় সব জমা টাকা খরচ করে ফেলেছি, স্বামী এখন কর্মহীন। ঘরে ছোট ৮/১০ মাসের বাচ্ছা। বাচ্চার দুধ কেনার টাকা নেয়। এদের দুধ কেনার টাকা চায় না, শুধু স্বামীর একটা কাজ চায়। টাকা চায় না কাজ চায় এইটা ও একটা কৌশল। ধরেন আপনি আছেন চট্টগ্রাম ওই মহিলার স্বামী আছেন ঢাকায়! চাকুরী দেয়ার ভেজালে না যেয়ে আপনি বিকাশে দুধ কেনার জন্য ৫০০/১০০০ টাকা পাঠিয়ে দেবেন।
কয়দিন আগে আমার নিজ ক্লাস্মেট মায়ের চিকিৎসার কথা বলে কয়েক দফা আমাদের থেকে টাকা কালেকশন করে ফেললো।
আমাদের ফেইসবুক প্লাটফর্ম ইউজাররা অনেকেই এখনো অনেক ইন্নোসেন্ট। তারা অন্যের দু:খে ব্যাধিত হয়ে পড়ার জন্য বই, কোরআন শরীফ, দুধের জন্য টাকা, খাবারের জন্য টাকা দান করে ফেলেন। আসলে এগুলো এক শ্রেণীর প্রতারকের কাজ। তাই দান করার আগে খুব ভালোভাবে যাচায় বাচায় করে দান করুন।
খবর নিন আপনার খুব কাছের আত্মীয়া বিধবা বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছে, গ্রামের বাড়িওয়ালা কাকু অসুস্থ অসুধের টাকা নেয়, ঘরের কাজের বুয়ার ছেলেটা স্কুল/মাদ্রাসায় পড়তেছে বই খাতার টাকা বা স্কুল ড্রেস কিনার এর টাকা নাই অথবা দারোয়ান চাচাকে ডাক দিয়ে এক সাথে রাতের খাবার টা খান। দূরে যাওয়ার কি দরকার তাদের কে সহযোগীতা করুন। মনে প্রশান্তি পাবেন।
Tariqul Islam's Fun Page Keep life happy with worship