এনবিআর কর্তৃক প্রকাশিত পরিপত্র অনুযায়ী ২০২০-২০২১ কর বছরে যে সব পরির্বতন করা হয়েছে তা আপনাদের অবগতির জন্য নিচে দেওয়া হল:-
- ১। করমুক্ত আয়ের সীমা ২.৫ লাখ টাকা থেকে বেড়ে ৩ লাখ টাকা করা হয়েছে।
- ২। আগে কর হার ১০% দিয়ে কর গণনা শুরু হতো। ২০২০-২১ কর-বর্ষে তা ৫% থেকে শুরু হবে।
- ৩। সর্বোচ্চ কর হার ছিলো ৩০% পর্যন্ত যা ২০২০-২১ কর-বর্ষে ২৫% পর্যন্ত রাখা হয়েছে।
- ৪। কিছু ব্যতিক্রম ছাড়া সব টিআইএন ধারীকেই রিটার্ন দাখিল করতে হবে।
- ৫। ৪০ লাখ টাকার কম মোট সম্পত্তি থাকলে পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী দাখিল করা বাধ্যতামূলক না। আগে এই সীমা ছিলো ২৫ লাখ টাকা।
- ৬। যে সব করদাতার আয় চাকরি, ব্যবসা বা পেশা থেকে ৪ লাখ টাকা পর্যন্ত আয় আছে তাদেরকে আয়-ব্যয় বিবরণী দাখিল করতে হবে না। আগে এই সীমা ছিলো ৩ লাখ টাকা পর্যন্ত।
আগামী ৩০শে নভেম্বর যেহেতু আয়কর জমা দেওয়ার শেষ দিন তাই আজই আপনার রিটার্ন তৈরি করে জমা দিন।
শুভেচ্ছান্তে
মোঃ নুরুল আমিন খান
আয়কর আইনজীবী।
বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড
Tariqul Islam's Fun Page Keep life happy with worship